
স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবনের দুই নং গেটের পাশে দ্রুতগামী ট্রাকে ধাক্কায় মোঃ সুজন(২১) নামে এক রিকশা চালকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
সোমবার (০৪ আগস্ট) সকাল ৯ টার দিকে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহতে মামা লিপ্টন জানান, আমার ভাগিনা রিক্সা চালাত ও তার ফুফুর সঙ্গে হাইকোর্ট ফুটপাতে ভাতের দোকান ছিল।রাতের দিকে শিক্ষাববনের দুই নং গেটের পাশে ১০চাকার একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সুজন, পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোঃ ইমদাদ হোসেনের সন্তান। বর্তমানে আনন্দবাজার এলাকায় থাকে। নিহত পাঁচ ভাই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















