ছয় তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরার মেরাদিয়া মাতুব্বর বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলার ছাদ থেকে নিচে পড়ে মোঃশরিফুল ইসলাম(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত দশটায় ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতে সহকর্মী আহমেদ আলীজানান, নিহত শরিফুল পেশায় নির্মাণ শ্রমিক রাতে ওই নির্মাণাধীন ৬তলার ভবনের ছাদে গেলে ছাদ থেকে অসাবধানতাবশত ছাঁদে উপর থেকে নিচে পড়ে যায়।পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাহ্জানি এলাকার ময়না মিয়ার সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ছয় তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪:৪১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫