
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি কুপিয়ে মো: আল- আমিন সৈকত (৪০) নামের এক সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা নিহত হয়েছেন।
রবিবার (২৩) আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। নিহতের শ্যালক মোঃ বাকিবিল্লাহ জানান,দিবাগত রাত ১২ টার দিকে ভৈরবের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন আল আমিন।পর অজ্ঞাত ৪/৫ জনের দুর্বৃত্তকারী হঠাৎ তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।পরে অবস্থার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেলেে জরুরী বিভাগে নিলে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত আলামিনের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামে মৃত জসীমউদ্দীনের ছেলে। আল-আমিন কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।















