
রাজধানীর চানখারপুলে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহন বাসের ধাক্কায় জয়দেব (৪০) নামের এক ঔষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের মৃত্যু।নিহত বয়েল ল্যাবরেটরিজ কোম্পানিরর ডিস্ট্রিবিউটর ছিলেন।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে করতেব্রত চিকিৎসক পৌনে পাঁচটার দিকে মৃত ঘোষণা করে। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুসা গাজী জানান,বিকেলের দিকে চাঁনখারপুল ফ্লাইওভারে ঢালে রাস্তা পারাপারে সময় মৌমিতা পরিবহনের ধক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে জানা গেছে নিহত রয়েল ল্যাবরেটরীজ ডিস্ট্রিবিউটার কর্মী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক)মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।তিনি আরো জানান নিহতের নাম জানা গেলেও পুরো। পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘাতক
মৌমিতা পরিবহনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
















