
রাজধানীর কামরাঙ্গীরচর থানা নবীনগর এলাকায় একটি ছয় তলা ভবনে বাহিরে এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মো:রবিউল ইসলাম (২৫) নামের এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে দুপুর দেরটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে । তাকে হাসপাতালে নিয়ে আসা মামাতো ভাই মো: রাহাত জানান, নিহত রবিউল পেশায় একজন এসি মিস্ত্রি।কামরাঙ্গীরচরের নবীনগর এলাকার একটি বাসায় ছয় তালায় বাহিরে থেকে এসির কাজ করার সময় অসাবধানতাবসত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, নিহত রবিউলের গ্রামে বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার কাশিমপুর গ্রামে মিজানুর রহমানের ছেলে বর্তমানে কামরাঙ্গীরচরে আবু সাঈদ বাজার এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সে ইনচার্জ পরিদর্শক মো:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















