
রাজশাহী নগরীর ভদ্রা মোড় এলাকায় দিবালোকে প্রায় ১ লক্ষ টাকার হার্ডওয়্যার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে ভদ্রা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, করবোনা এলাকা থেকে ভদ্রা পর্যন্ত দোকানে মালামাল নিয়ে যাওয়ার সময় একজন রিকশাচালক মালামাল নিয়ে পালিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, ভদ্রা পৌঁছানোর আগেই সে কৌশলে মালামাল নিয়ে সটকে পড়ে।
চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে,
৫ কার্টুন কবজা
১ কার্টুন মিকাডো ডোর লক
যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।
ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে অভিযুক্ত রিকশাচালকের গতিবিধি ধরা পড়েছে । এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন,
“বিশ্বাস করে মালামাল রিকশায় তুলে দিয়েছিলাম। কিন্তু সে মাঝপথেই মালামাল নিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে গ্রেপ্তার করে মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় কেউ কোনো তথ্য বা অভিযুক্তের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করবেন মোবাইল: ০১৯২৯৭৭০৩৩১ এবং তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
















