যাত্রাবাড়ী লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানা জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাহাদুর শাহ বাস সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতারা হলেন,মোঃআজিজুল ইসলাম (৫৮) ও মোঃ সাইফুল ইসলাম (৫৫)।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

তাদেরকে নিয়ে আসা পথচারী মোঃ খোকন জানান,জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাহাদুর শাহ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন গুরুতর আহত হন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহত মোঃ আজিজুল ইসলাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তার ৩৩/১২ সতীশ সরকার রোড এলাকার এম এ সালাম মৃধার ছেলে।নিহত সাইফুলের গ্রামের বাড়ি,নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার লোকমান খোন্দকারের ছেলে বর্তমানে, গেন্ডারিয়ার ডি আই টি মসজিদ এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতো।নিহত তিন মেয়ের জনক ছিলেন। পেশায় একটি মোটর পার্টসে দোকান ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

যাত্রাবাড়ী লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬