
স্টাফ রিপোর্টার ঃ- নারায়ণগঞ্জের আড়াইহাজারের মানিকপুর বিশানন্দী এলাকায় ট্রাক সিএনজির সংঘর্ষে অজ্ঞাতনামা(৫৫) এক ব্যক্তির ঢামেকে মৃত্যু ও দুই নারীসহ এক শিশু আহত। ঘটনাস্থলে আরো দুজনের মৃত্যু।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় শিশু দুই নারীসহ চার জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করে ও বাকি দুই নারীসহ এক শিশু জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
আহতরা হলেন, মোছাম্মৎ সোহাগী আক্তার ১৪), মোছাম্মদ লাবিবা বেগম(৬৫) ও হৃদয়(৮)।
আড়াইহাজার থানা পুলিশের সহকারী উপ- পরিদর্শক (এএসআই) কাজী শরিফুল ইসলাম জানান,আমরা খবর পেয়েঘটনাস্থল নারায়ণগঞ্জের আড়াইহাজারের মানিকপুর বিশানন্দী এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষের ঘটনায় দুই নারী এক শিশুসহ এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক অজ্ঞত এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে। শিশুসহ দুই নারী জরুরি রোগে ভর্তি রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে মরদহ ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
















