
তারেক রহমানের ভালোবাসায় মুগ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ।
একজন রাজনৈতিক কর্মী না হয়েও তারেক রহমানের ভালোবাসায় মুগ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা, গণসংযোগ ও প্রচার মিছিল করেছে সমাজসেবক ও ব্যবসায়ী জাকিরুল ইসলাম। আজ সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামের প্রত্যেকটি পাড়া মহল্লায়, বিভিন্ন দোকানে, রিক্সাচালক, সিএনজি চালকসহ সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উজ্জল হোসেন, সাহেল সাকিদার, ইসমাইল হোসেন, আইজুল হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, সোহেল, রয়েল সাকিদার, মহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় তারা প্রতিটি ভোটারের কাছে ধানের শীষ প্রতীক ভোট চান এবং তারেক রহমান ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রতির বার্তা পৌছে দেন।














