জনগণের সুখ–দুঃখে পাশে থাকতে চান ড. চৌধুরী হাসান সারওয়াদী: ঢাকা-১৯

ঢাকা-১৯ আসনের সাভার–আশুলিয়া এলাকায় জনগণের দোয়া ও ভোট প্রত্যাশা করে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী মোঃ ড. চৌধুরী হাসান সারওয়াদী। আশুলিয়ার ১ নং শিমুলিয়া ইউনিয়নে আয়োজিত এই সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।

মতবিনিময় সভায় ড. চৌধুরী হাসান সারওয়াদী বলেন, সততা, সদিচ্ছা ও সাহসিকতার সঠিক প্রয়োগ থাকলে সমাজ, দেশ ও জাতির কল্যাণে অনেক কিছু করা সম্ভব। তিনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং সৎ ও আদর্শবান পিতার আদর্শে গড়ে ওঠা একজন নির্ভীক সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্কুল, মাদ্রাসা, পথশিশু ও অসহায় মানুষের জন্য নিয়মিত দান-অনুদান প্রদানসহ সমাজ উন্নয়নে ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (লেফটেন্যান্ট জেনারেল অব.), যিনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নানা উদ্যোগের সঙ্গেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে একান্ত সাক্ষাৎকারে ড. চৌধুরী হাসান সারওয়াদী জানান, আশুলিয়ার ১ নং শিমুলিয়া ইউনিয়নের যেসব এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে, সেখানে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হবে। ৭ নম্বর ওয়ার্ডের স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু করা হবে।

তিনি আরও বলেন, ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক ‘ডিজিটাল ওয়ার্ড’-এ রূপান্তরের পরিকল্পনা রয়েছে। নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা উপেক্ষা করে জনসেবার মহান লক্ষ্য নিয়ে তিনি শিমুলিয়া ইউনিয়নসহ কাশিমপুর সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ড. চৌধুরী হাসান সারওয়াদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য মডেল ওয়ার্ড প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

জনগণের সুখ–দুঃখে পাশে থাকতে চান ড. চৌধুরী হাসান সারওয়াদী: ঢাকা-১৯

আপডেট : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬