
রাজধানীর খিলগাঁও থানা ব্লক-সি একটি বহুতল নির্মাণাধীন ভবনের নিচতলা লিফটে ফাঁকা জায়গা থেকে মোঃসাদ্দাম (১২) নামের এক পথশিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে খিলগাঁওয়ের ব্লক-সি রংধনু বিল্ডার্সের ১০ম নির্মাণাধীন ভবনের নিচ তলায় লিফটের ফাঁকা জায়গায় চিৎকরা অবস্থায় ওই পথ- শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ওই ভবনের ১০ তালার উপর থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত কত শিশুর নাম ছাড়া কিছু জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
















