
রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা(৬০) এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা (পথচারী) আবু রায়হান জানান, তেজগাঁও নাখালপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা দেখতে পেয়ে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে, আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
















