রামপুরায় ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত 

রাজধানীর রামপুরার ফরাজী হাসপাতালের সামনে রাস্তা পারাপারে সময় দ্রুতগামীট্রাকে ধাক্কায় মোঃ আরাফ(০৮) নামের (অটিজম) এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করে।

নিহত আরাফের খালু আবু জাফর জানান, সকাল ৯টার দিকে আরাফকে নিয়ে বাসার আয়া সোনিয়া রামপুরার বনশ্রীর স্পেশাল প্রতিবন্ধী স্কুলে নিয়ে যাওয়ার সময় রামপুরা ফরাজী হাসপাতালের সামনে যাওয়া মাত্রই পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আরাফ কে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হলে। আমরা খবর পেয়ে আরবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহত আরাফের বাসা রামপুরা বনশ্রীর এফ ব্লকের মেইন রোডের ৪নম্বর বাসার আজহারুল ইসলামের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

রামপুরায় ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত 

আপডেট : ০৭:০০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫