
রাজধানীর বাড্ডার দক্ষিণ বাড্ডা বাঁশতলা মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় সেতারা বেগম(৮৫) নামের এক বৃদ্ধা(নারী) নিহত হয়েছে।
রবিবার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত সেতারা বেগমের নাতি মেহেদী হাসান জানান,আমার দাদী গতকাল সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার আমার দাদিকে ধাক্কা দেয়। এতে আমার দাদী গুরুতর আহত হয়, পরে আমরা দাদিকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানে অবস্থার অবনতি হলে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের টিকিট কাটা গ্রামের আসমত আলীর মেয়ে ও আজিম উদ্দিনের স্ত্রী। বর্তমানে দক্ষিণ বাড্ডা ৫১২ নম্বর বাসায় থাকতেন। নিহত ১ ছেলে ১ মেয়ের জননী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেজানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















