
রাজধানীর উত্তরা ক্যাটালিওন কোয়ার্টারের সামনে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোঃহাফিজ মাহমুদ(৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে উত্তরা ক্যাটালিয়ন কোয়ার্টারের সামনে কি. মি.৩০৩/ ১-২ মধ্যবর্তি রেললাইন এলাকা থেকে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি রেললাইন দিয়ে অসাবধানতাবশত যাওয়ার সময় হঠাৎ জামালপুর এক্সপ্রেসের ট্রেনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, নিহত হাফিজের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার আড়পাড়া গ্রামের মুরাদ উদ্দিন আহমেদের সন্তান। বর্তমানে ঢাকার সাভারের রামচন্দ্রপুর এলাকার ১৮/১১ নং বাসায় থাকতেন।
















