নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর রোড নং ৮/ বি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের চার তলা থেকে নিচে পড়ে মোঃ হাবিবুর রহমান(২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

নিহত হাবিবুরের সহকর্মী মোঃ ওয়েহিদুল জানান, উত্তরা ১৭ নম্বর সেক্টর ৮/বি নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের ৪তলায় পিলারের রডের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওসেকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহত হাবিবুরের গ্রামের বাড়ি রংপুর জেলা তারাগঞ্জ থানা এলাকার আজিম উদ্দিনের সন্তান। বর্তমানে ওই সে নির্মাণাধীন ভবনেই থাকতো। ওরা দুই ভাই দুই বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫