
নারায়ণগঞ্জে বিসিক এম এস ড্রাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ছয় শ্রমিক দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছে।
দগ্ধরা হলেন, আল-আমিন(৩০), কারখানার শ্রমিক মোঃ আজিজুল্লাহ(৩২), শ্রমিক মোঃ সেলিম(৩৫), শ্রমিক মোঃ জালাল মোল্লা(৪০), শ্রমিক মোঃনাজমুল হুদা(৩৫) নিরাপত্তা কর্মী ও মোঃ নূর মোহাম্মদ(৩৫) কারখানার সুপারভাইজার।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে সকাল ১১টার দিকে ভর্তি দেওয়া হয়েছে।
দগ্ধদের মধ্যে মোঃ সেলিম জানান সকালে কারখানার নিচ তলায় বয়লার রুমে কাজ করার সময় গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ছয় শ্রমিকের শরীর দগ্ধ হয়।পরে সহকর্মীরা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন আমাদের।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জে বিসিক নগরীর একটি কারখানায় দগ্ধ হয়ে আমাদের এখানে ৬জন এসেছে। ৬জনের মধ্যে দুই থেকে ২৮ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে, তাদের ড্রেসিংয়ের কাজ চলছে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।














