
রাজধানীর হাইকোর্টের পাশে জাতীয় ঈদগা মাঠের পাশে দুটি ড্রামের মধ্যে আশরাফুল হক(৪৫) নামের এক ব্যক্তির খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটি নিল ড্রামের ভেতর কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা দুইএকদিন পূর্বে তাকে হত্যা করে টুকরো টুকরো করে দুই ড্রামে ফেলে রেখে যায়।
তিনি আরো জানান, সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হলে সিআইডি ক্রাইমসিন এসে প্রযুক্তির সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করে।নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, জন্ম তারিখ- ১৯৮২ /০৪/১৫, পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা- মোছাঃ এছরা খাতুন, সাং-গোপালপুর নয়াপাড়া, পোঃ শ্যামপুর, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
















