রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষা

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, পরীক্ষায় ১০ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, অভিভাবকদের ভিড় এবং শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় পরীক্ষা কেন্দ্রগুলো উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নির্ধারিত ৩৫ মিনিটের এ পরীক্ষা শেষে শিক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্র থেকে বের হয়ে আসে।

পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৩৫০ জন শিক্ষক, ৩০০ স্বেচ্ছাসেবকসহ পুলিশ ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। আগামী ২০ সেপ্টেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১ দফা প্রণয়ন করেছেন। এ মেধাবৃত্তির উদ্যোগ খুবই প্রশংসনীয়। তৃণমূল পর্যায়ের হাজারো শিক্ষার্থী এ ৩১ দফা সম্পর্কে জানতে পেরেছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন বলেন, এ ধরনের উদ্যোগ দেশে এই প্রথম। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও যাতে রাষ্ট্র মেরামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্যই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষা

আপডেট : ১২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫