
স্টাফ রিপোর্টার ঃ- ত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী শিশু শ্রেয়া ঘোষ (০৮) ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নিয়ে নয়জনকে ছাড়পত্র দেওয়া হল।
শনিবার (০২ আগস্ট) বিকেলেদিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, শ্রেয়া ঘোষ শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শ্রেয়া ঘোষ মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
তিনি আরো জানান,বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানো ২৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে,আমরাআশা করছি অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে ইনশাল্লাহ।যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বা হচ্ছে তারা পরবর্তীতে জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। যদি তাদের অপারেশনে প্রয়োজন হয় তা করতে পারবে বলেও জানান তিনি।
গত (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজর ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে প্রায় শতাধি ছিল।
















