প্রতিবন্ধী দত্তক কন্যাকে বাবা কর্তৃক ধর্ষণে আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ৩

  • রিপোর্টার
  • আপডেট : ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর মগবাজারে বুদ্ধি প্রতিবন্ধী দত্তক কিশোরি কন্যাকে বাবা কর্তৃক ধর্ষণ মামলার প্রধান এবং একমাত্র আসামি মোঃ নূরুল ইসলাম(৫৪) কে ঢাকা’র কলাবাগান থেকে গ্রেফতার করেছে র‍্যাব ৩।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, চিহিৃত সন্ত্রাসী, মানবপাচারকারী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার করে আসছে। বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও যাবজ্জীবন, মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ০৩ জুলাই ২০২৫ তারিখ মধ্যরাতে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন পেয়ারাবাগ (রেল লাইনের পাশে) এলাকায় বসবাসরত বুদ্ধি প্রতিবন্ধী দত্তক কন্যা জান্নাতুল ফেরদৌস @ জান্নাত (১৭)’কে ধর্ষণ করেন তারই পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪)। উক্ত ঘটনায় ভিকটিম এর পালিত মা বাদী হয়ে গত ০৮ জুলাই ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে ধর্ষক মোঃ নুরুল ইসলাম (৫৪), পিতাঃ মৃত নুর মোহাম্মদ ফকির, গ্রামঃ মাঠিভাঙ্গা, থানাঃ মাদারীপুর, জেলাঃ মাদারীপুর’কে রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা সিটির বিপরীত পাশে ফুটপাতের উপর হতে রাত ২১২০ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ধৃত আসামি বাদী রাবেয়া বেগম (৪২) এর দ্বিতীয় স্বামী। বাদী রাবেয়া বেগম তার প্রথম স্বামী জাহাঙ্গীর হাওলাদার এর সহিত দীর্ঘ ১৭ বছর পূর্বে রাজধানী ঢাকার মান্ডা কদম আলী এলাকায় বসবাসকালীন সময়ে ভিকটিমের মায়ের সহিত সুসম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম এর মা শারীরিক অসুস্থ্যতা জনিত কারণে মৃত্যুবরণ করলে ভিকটিম এর কোন আত্বীয় স্বজন না থাকায় ভিকটিমকে রাবেয়া বেগম (৪২) দত্তক নেন। পরবর্তীতে ভিকটিম এর পালিত মায়ের সহিত তার প্রথম স্বামীর বিবাহ বিচ্ছেদ হন এবং ধৃত আসামিকে ০৫ বছর পূর্বে ভিকটিমের পালিত মা দ্বিতীয় বিবাহ করেন। এরই ধারাবাহিকতায় গত ০৩ জুলাই ২০২৫ তারিখ ভিকটিমের পালিত মা ঘুমন্ত থাকা অবস্থায় ভিকটিম এর পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪) বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে মধ্যরাতে ভিকটিম এর বিছানায় গিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ও ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। পূর্বেও তার পালিত মা এর অনুপস্থিতিতে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেছে বলে ভিকটিম জানায়।

৪। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

প্রতিবন্ধী দত্তক কন্যাকে বাবা কর্তৃক ধর্ষণে আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ৩

আপডেট : ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫