
চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অসহায় সনাতনী সম্প্রদায়ের পূজার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত তরুণ সমাজসেবক শফিউল আলম।
সোমবার বিকেলে পূজা মণ্ডপ প্রাঙ্গণে ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে অনুষ্ঠিত এ কার্যক্রমে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণ ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক মোহাম্মদ সাহেদ, আবুল মোকারম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইউনুছ, হাফেজ বখতিয়ার উদ্দিন, ডা. মেজবাহ উদ্দিন প্রমুখ। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উত্তম কুমার শীল, সুজন দাশ, বাসূ দেব, সুজন শীল, সূজন মজুমদার মনি এবং ৬টি পূজা কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে শফিউল আলমকে বরণ করে নেন। পরে তিনি পূজা উদযাপনে আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান।













