
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক গোলাম রাসূলের রাজা, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, শহিদুল ইসলাম, মোজাম্মেল হক দদু, পৌর বিএনপি’র সভাপতি আবুল কাশেম সরকার,সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সদস্য রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুল হক,যুগ্ন আহবায়ক আনিছুর রহমান জিননু, সদস্য মোজাফফর হোসেনসহ অনেকে।
















