ধানের শীষের বিজয়ের শপথে ৩৯ নং ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক মতবিনিময় সভা

ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে, অন্যায়-দুর্নীতির জবাব জনগণ দেবে” সরফরাজ কাদের রাসেল। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার শপথে ৩৯ নং ওয়ার্ড বিএনপির বি ইউনিট (হোন্দলপাড়া-আলী শাহ পাড়া) শাখার উদ্যোগে কেন্দ্রভিত্তিক এক শক্তিশালী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় বন্দরটিলার অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভায় উপচেপড়া নেতাকর্মীর ঢল নামে। সভায় প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী।

সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, সহ-সভাপতি মোঃ শরীফ, সুমন রহমান, রাশেদুল আলম রাসেদ, মোঃ জসিম উদ্দিন ও মোঃ মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ রফিক ও আবু সাঈদসহ এলাকার মুরব্বিরা।

যুবদলের সদস্য সচিব এজেএম সোহেল, স্বেচ্ছাসেবক দলের মোঃ সাইফুল আলম, তাঁতীদলের জাহেদ আনসারী, মোঃ আকিব জাভেদ, মোঃ সাহেদ, মোঃ রিপন, আল আমিন, কৃষক দলের সাহেদ আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও সভায় যোগ দেন।

প্রধান অতিথির কড়া ঘোষণাঃরাসেল বলেন, “বিএনপি আজ গণমানুষের একমাত্র ভরসার নাম। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে ধানের শীষকে কেউ থামাতে পারবে না।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের দুঃশাসন, গুম-খুন আর দুর্নীতির বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমাদের প্রার্থী ইসরাফিল খসরুকে বিজয়ী করতে হবে। এটাই হবে অন্যায়-অবিচারের জবাব।”

সভায় বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের মুক্তির শক্তি। কেন্দ্রভিত্তিক মতবিনিময় সভা নেতাকর্মীদের মনোবল বাড়িয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তারা আরও বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নয়— প্রতিটি ঘরে, প্রতিটি রাস্তায়, প্রতিটি চত্বরে ধানের শীষের পক্ষে প্রচার চালাতে হবে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ধানের শীষের বিজয়ের শপথে ৩৯ নং ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক মতবিনিময় সভা

আপডেট : ১২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫