টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফেজ এনামুল হাসান

  • রিপোর্টার
  • আপডেট : ০৪:৫৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫২৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ- আগামী টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, তরুণ সমাজসেবক এবং শিক্ষানুরাগী হাফেজ এনামুল হাসান। স্থানীয় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নকে লক্ষ্য রেখে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘদিন ধরে টেকনাফের সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হাফেজ এনামুল হাসান মাদরাসা, স্কুল ও এতিমখানার উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়দের কাছে আস্থা অর্জন করেছেন।

তিনি বলেন, টেকনাফ পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পৌরসভায় রূপান্তর করা আমার অঙ্গীকার। পানীয় জলের সমস্যা সমাধান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তুলব।

নাগরিকদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যদি তিনি নির্বাচিত হন তবে টেকনাফ পৌরসভায় পরিকল্পিত উন্নয়ন, দুর্নীতি রোধ এবং তরুণ প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি হবে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফেজ এনামুল হাসান

আপডেট : ০৪:৫৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫