
নিজস্ব প্রতিবেদক এস এ শাওন ঃ- জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিজুলের কাছে হস্তান্তর করা হবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে দাফনের মরদেহ ৬টি মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার ও দুটি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। পরিচয় সনাক্তে এই মরদেহ গুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।
খালিদ মনসুর জানান, ‘ময়নাতদন্ত শেষে ছয়টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় সনাক্ত হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি, আজ বেলা ১১টার দিকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে মরদেহ ৬টি হস্তান্তর করা হবে।’
















