চট্টগ্রামে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে

আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল।

বুধবার (৮ জুলাই) সকাল থেকে বিমানবন্দরে কোনো অ্যারাইভাল বা ডিপার্চার ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়সূচি অনুযায়ী আগমন ও প্রস্থান ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার প্রভাবে আগমন ও প্রস্থান করা প্রায় সব ফ্লাইট স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।

তবে বুধবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

চট্টগ্রামে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে

আপডেট : ০৭:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬