
রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় ১৬টি মরদেহ ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গে আনা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় ১৬টি মরদেহ ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, মরদেহ সবগুলোই আগুনে পোড়া এগুলো দেখে চেনার উপায় নেই (ডি এনএ) পর মরদেহ গুলো স্বজনের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নয়টি ছেলে ও সাতটি নারী।















