
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ শে জানুয়ারি ২০২৫ তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের কাতার অবস্থান ধর্মঘাট।
অদ্য ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি রোজ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়নের কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা গত ২৮ শে জানুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে সরকারের জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট (৩য় দিন) অনুষ্ঠিত হয়।
উক্ত অবস্থান ধর্মঘটের সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী জোটের কাজী মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জিহাদি, উপদেষ্টা মাওলানা মোঃ কাদের মাল, উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি সাধারণ শিক্ষক পরিষদ মাওলানা খোরশেদ আলম, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল হক আনসারী, হাফেজ মাহামুদুর হাসান,, মাওলানা জহুরুল আলম, তারেক আজিজ, এমদাদুল হক, মোহাম্মদ মুজিবুর রহমান, নূরে আলম, মুস্তাফিজুর রহমান, মোছাম্মৎ রুবিনা আক্তার, ফাতিমা ফারহানা, হাফসা আক্তার, লাইজু আক্তার, স্বপ্ন আক্তার, ইসরাত জাহান প্রমুখ।
বক্তারা বলেন, ১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এমপিও ভুক্ত পর্যায়ে আছে। যাহা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিও ভুক্ত হবে। কিন্তু গত এক মাস যাবত তাহা স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা হতাশ। বাকি অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিও ভুক্তর জন্য অতি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আহ্বান জানান। আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি উক্ত ফাইলে স্বাক্ষর করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দাবি সমূহ,
১/ অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ শে জানুয়ারি ২৫ তারিখের সরকারের ঘোষণা কার্যক্রমে অরণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২/ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করনের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে বিজ্ঞাপন আকারে প্রকাশ।
৩/ স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করন।
৪/ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক সৃষ্টি করন।
৫/ প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করেন।
কর্মসূচি, আগামী ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাব অবস্থান ধর্মঘট থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান।












