শাহজাদপুরে প্রয়াত বিএনপি নেতাদের সাথে কুশল বিনিময় করলেন জাকির হোসেন

শাহজাদপুরে প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিলেন মোঃ জাকির হোসেন। তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মিল্ক ভিটার সাবেক পরিচালক ও শাহজাদপুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।

বৃহস্পতিবার ২৫শে সেপ্টেম্বর দুপুর ১২টায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি প্রথমে যান শাহজাদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি প্রয়াত আব্দুল হালিম জিন্নু মিয়ার বাড়িতে যান। সেখানে প্রয়াত এই বিএনপি নেতার স্ত্রী, ছেলে ও অন্যান্য সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে উপহার তুলে দেন।

এরপরে যান দরগাহপাড়া মহল্লায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রয়াত সৈয়দ শাহজাহান আলী-র বাসভবনে। সেখানে প্রয়াত এই বিএনপি নেতার স্ত্রীর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন ও বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন।

দুপুর আনুমানিক ১টায় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনসার আলীর বাসায় গিয়ে তার স্ত্রীর হাতে উপহার প্রদান করে সৌজন্য সাক্ষাৎ এবং খোঁজখবর নেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ ঠান্ডু।

এরপর যান উপজেলা বিএনপির টানা ১৮ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করা সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা আনোয়ার হোসেনের মণিরামপুর মহল্লার বাসায়। সেখানে তার স্ত্রী ও বড় ছেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও উপহার প্রদান করেন।

এরপরে দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্বারিয়াপুর মহ্লল্লায় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক প্রয়াত খন্দকার সৈয়দ আহমদের বাসায় গিয়ে তার ছেলে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম সহ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন।

পরে তাদের সাথে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমবায়ী নেতা প্রয়াত শামছুল হুদা তারার বাসায় গিয়ে তার স্ত্রী ও ছেলে যুবদল নেতা সেতুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে উপহার প্রদান করেন।

সবশেষে দ্বারিয়াপুর ভূষি পট্টিতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু বক্কার সরকারের বাসায় গিয়ে তার স্ত্রী ও ছেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তারেক রহমানের উপহার তুলে দেন।

সৌজন্য সাক্ষাতের মুহুর্তে প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের সদস্যরা মোঃ জাকির হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন। জাকির হোসেন বিএনপির ঝড়ে পড়া নেতৃবৃন্দকে মনে রেখেছেন এটা অনেক বড় মহত্তের পরিচায়ক। আজ পর্যন্ত কেউ আমাদের খোঁজ খবর নিতে আসেনি, আর তিনি তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসায় আমাদের হৃদয়ের লুকানো আক্ষেপ অনেকাংশে লাঘব হয়েছে। এসময় তারা জাকির হোসেনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

শাহজাদপুরে প্রয়াত বিএনপি নেতাদের সাথে কুশল বিনিময় করলেন জাকির হোসেন

আপডেট : ০২:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫