
স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী রামপুরা থানা মালিবাগ ডিআইটি রোডের আর-ইসলাম আবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১০ নম্বর কক্ষের সামনের বারান্দা থেকে মোঃ আলমগীর খান(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (০৬ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবায়ের জানান, আমরা খবর পেয়ে মালিবাগ ডিআইটি রোডের ৫ তলার হোটেল আর-ইসলাম আবাসিকের ৪১০ নং পক্ষের সামনে বারান্দার থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পারি গত ৩ তারিখে মালিবাগের ডিআইটি রোড আবাসিক হোটেল আর-ইসলাম ৪০২ নম্বর সে ভাড়া নেয়, পরে ওই রুমের সামনের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমাদের ধারণা তোকজনিত কারণে তার তার মৃত্যু হতে পারে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার চব্বিশ রশি গ্রামের আব্দুল মজিদ খানের সন্তান।















