কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে মোঃ সেলিম সরদার(৫৫) নামে এক হাজতি মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী বিল্লাল জানান, বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মোঃ সেলিম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হাজতি নাম্বার ১৮১০৮ /২৪ সেলিমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের রাকির কান্দি গ্রামের মৃত দিলু সরদারের সন্তান। তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

আপডেট : ০৫:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫