
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে নুরুল হক নুরে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসেন তিনি। কিছু সময় তার সঙ্গে কথা বলে দুপুর একটার দিকে ঢামেকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এই সময় ঢাকা মেডিকেলে পরিচালক ও চিকিৎসকরা তার সঙ্গে ছিলেন।














