ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি,ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব-০৩

রাজধানীর পল্টন থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ মোট ছয়জনকে মিরপুর ও বিমানবন্দর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-০৩ ।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ০৪/০৮/২০২৫ তারিখ অনুমান ১০৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ সাইদুর রহমান (৪৩), পিতাঃ মোঃ কয়েদ আলী, সাং-বাংগলা, থানাঃ ধামরাই, জেলাঃ ঢাকা এর ব্যবসা প্রতিষ্ঠানের ৪৫,৩০,০০০/-(পঁয়তাল্লিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা তার ম্যানেজার ও কর্মচারীর মাধ্যমে ব্যাংকে জমা দানের উদ্দেশ্যে এস আর কর্পোরেশন এর দোকানের লকারে রাখে। পরবর্তীতে দুপুর ১৩১০ ঘটিকার সময় ১০/১২ জন অজ্ঞাত নামা ডাকাত দল ভিকটিমের দোকানে প্রবেশ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ম্যানেজার ও কর্মচারীদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক লকার হতে উক্ত টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় টাকার ব্যাগটি পড়ে যায়। উক্ত ঘটনায় গত ০৪/০৮/২০২৫ তারিখ রাজধানীর পল্টন থানায় মামলা রুজু হয়। গত ২৯/০৮/২০২৫ তারিখ র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত মামলার একজন সন্দেহভাজন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা @ শিমুল(৪৬) কে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতারকৃত চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা @ শিমুল(৪৬) এর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর প্রধান পাঁচ আসামি ক। মোঃ আব্দুল মান্নান(৩২), পিতাঃ বজলুর রহমান, সাং-রায়রাবাদ, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা খ। মোঃ শাহিদুর রহমান(৪১), পিতাঃ মৃত আব্দুল খালেক, সাং-জয়পাড়া, থানাঃ দোহার, জেলাঃ ঢাকা গ। মোঃ আব্দুল্লাহ(৪৪), পিতাঃ মৃত রেঘা খান, সাং-শিবগঞ্জ সেনপাড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ সিলেট ঘ। মোঃ নয়ন মিয়া(৪০), পিতাঃ মৃত সামছুদ্দিন, সাং-মুক্তারপুর, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ গাজীপুর ঙ। মোঃ রুবেল(৪৩), পিতাঃ আবু সাইদ, সাং-বাউপাড়া, থানা ও জেলাঃ গাজীপুরদের’কে র‍্যাব-৩, সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল ৩০ আগস্ট ২০২৫ তারিখ রাজধানীর মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন।

৪। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি,ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব-০৩

আপডেট : ০৪:৫০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫