কামরাঙ্গীচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীচর থানার আলিনগর এলাকায় নির্মাণাধীন ভবনের তিন তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন(৩৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের স্যালক আক্তার জানান, আমার দুলাভাই পেশায় রাজমিস্ত্রি বিকালের দিকে কামরাঙ্গীরচর আলিনগর মাছের বাজার এলাকায় একটি তিন তলার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ সদরের বানিয়া- কান্দি এলাকার ওয়াসি উদ্দিনের সন্তান। বর্তমানে কামরাঙ্গীরচর আলিনগর চৌরাস্তা এলাকায় ভাড়া থাকতেন। নিহত এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

কামরাঙ্গীচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫