ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ

  • রাকিব হোসেন ঃ-
  • আপডেট : ১০:০০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৫৯ পড়া হয়েছে

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

এই সময় তিনি বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র দেশবাসীকে সঙ্গে নিয়ে রুখে দেবে।

রোববার (২৪ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ধানমন্ডি ২/এ সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিতে পারেননি, জনগণ মুখিয়ে আছে একটি অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। সে জন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ

আপডেট : ১০:০০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫