জানালা দিয়ে গৃহিণী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

রাজধানীর দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকার একটি টিনশেড বাসায় জানালা খুলে টেলিভিশন দেখার সময় হঠাৎ একটি বুলেট এসে জেসমিন বেগম (৩৮) নামের এক নারী গুলি বিদ্ধ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত ১১টার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে ।আহতের ছেলে ইয়াসিন জানান, রাত সাড়ে ৮টার দিকে আমাদের টিনশেড বাসা আমার মা জানালা খোলা রেখে টিভি দেখছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় আমার মাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার মা কে ভর্তির দেয়। কি কারণে আমার মাকে তারা গুলি করে পালিয়ে গেছে এ বিষয়টি আমরা কিছু বলতে পারব না। তিনি আরো জানান, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী আমার মা পেশায় একজন গৃহিণী।বর্তমানে দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, দারুস সালাম মাতবরবাড়ি মসজিদ গলি এলাকা থেকে এক নারী গুলিবিদ্ধ হয়ে এসেছে তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লেষ্য থানাকে অবগত করেছি। তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

জানালা দিয়ে গৃহিণী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট : ০৪:২৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬