
ঢাকা কেরানীগঞ্জ মডেল টাউন একটি বহু- তল ভবনের সাততলায় এসি বিস্ফোরণে একই পরিবারে চারজন অসুস্থ হয়ে জাতীয় বর্নের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন, মোহাম্মদ মামুন(৪৫) তার স্ত্রী মোছাঃ লাকি আক্তার(৩৮) তাদের ছেলে মিহাদ(১৬) ও সিয়াম(১২) ।
শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় তাদের ৪জনকে উদ্ধার করে জাতীয় বর্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহুতের শালিকা ফারিয়া হাসান জানান, কেরানীগঞ্জ মডেল টাউন ১২ তলা ভবনের ৮তলায় আমার দুলাভাই ও আপা পরিবার নিয়ে থাকে। রাত দুইটার দিকে সাততলার একটি রুমে সিগারেটের আগুন থেকে এসি বিস্ফোরণ হয়ে এসির ধোঁয়ায় আমার দুলাভাই, আপা, আমার দুই ভাগিনা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানে অবস্থার অবনতি হলে দুপুর দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন আছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জ মডেল টাউন থেকে এসি বিস্ফোরণ হয়ে চার জন অসুস্থ হয়ে আমাদের এখানে এসেছে তাদের ইনহাল্যুশন ইনজুরি রয়েছে তাদের জরুরী বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে ও যেহেতু ধোয়ায় শাসনালীতে ইনজুরি হয়েছে ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না বলেও জানান তিনি।










