দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে ইউএনও-এসিল্যান্ডসহ চারজনকে সংবর্ধনা

কুমিল্লার দেবিদ্বার উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান আহমেদ এবং সংগঠনের উপদেষ্টা আলহাজ মো. মোসলেম উদ্দিন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা সংগঠনটির মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সংগঠনটি যেন একইভাবে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। দেবিদ্বার উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অবসরপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবারের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় তিন হাজার। কোনো সদস্যের মৃত্যু হলে সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সংগঠনের নিজস্ব তহবিল থেকে সদস্যদের প্রয়োজন অনুযায়ী ঋণ সুবিধাও প্রদান করা হয়।

সংগঠনের বর্তমান সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইদ্রিস, সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) মো. জাহাঙ্গীর আলম সরকার, সিনিয়র সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল মতিন, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুর রউফ এবং সহ-সভাপতি সার্জেন্ট (অব.) আবু তাহের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে ইউএনও-এসিল্যান্ডসহ চারজনকে সংবর্ধনা

আপডেট : ০৭:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬