পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী: সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অবস্থান কী জানতে চাইলে সংসদের অজুহাত দেখিয়ে মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মুঠোফোনে সাংবাদিকরা যোগাযোগ করলে মন্ত্রী বলেন, ‘এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দিব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দিব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব।’ এদিকে আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী: সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব

আপডেট : ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬