১৩ দিন ধরে ঢামেকে চিকিৎসাধীন থাকার পরেও বাঁচানো গেল না সাজিদ চৌধুরী রাফিকে

রাজধানীর কাফরুল থানা শেওড়াপাড়া এলাকায় ছিনতাইকারীর ইটের আঘাতে আহত মো: সাজিদ চৌধুরী রাফি (২০) সোমবার (২২ জুন) ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ) তে সকাল সাতটার দিকে চিকিৎসান অবস্থায় মৃত্যু হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজ্জাদ হোসেন জানান, মোটরসাইকেলের চালক সাজিদ চৌধুরী রাফি সোমবার (২২ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মূল অভিযুক্ত মো: পারভেজ, মো: ফয়সাল ওরফে কালু এবং আনোয়ার হোসেন বাবু।

তিনি আরো জানান, (০৯ জুন) রাত সোয়া ১২টায় পূর্ব শেওড়াপাড়া আশরাফ আলী গলিত দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন রাফি। রাস্তায় ওঁত পেতে থাকা একজন মোটরসাইকেল থামার সংকেত দেন। তিনি না থামলে আরেকজন চলন্ত মোটরসাইকেলে ইট ছুড়ে আঘাত করেন। এতে রাস্তায় পড়ে যান রাফি পরে তাকে গুরুতর আহত অবস্থায় একটি অটোরিকশায় করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল নিয়ে যায় অবস্থার অবনত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

তিনি জানান,এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা বলে মনে করেছিলেন। পুলিশও প্রথমে সেই দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করে। তবে তদন্তে পরে উঠে আসে ভিন্ন তথ্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে,হামলাকারীরা রাফির পূর্ব পরিচিত।

নিহত রাফির চাচা নূর হোসেন জানান, আমাদের নিজ বাসা, কাফরুলের ইব্রাহিমপুরের ৮৯৭ নং বাসার মো:সামচু চৌধুরীর ছেলে। আমার ভাতিজা বাবা-মায়ের একমাত্র সন্তান সে কিছুই করত না বাসা ভাড়া দিয়ে চলতো।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

১৩ দিন ধরে ঢামেকে চিকিৎসাধীন থাকার পরেও বাঁচানো গেল না সাজিদ চৌধুরী রাফিকে

আপডেট : ০৮:৪৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬