
রাজধানীর লালবাগ থানার শহীদ নগর ৩ নং গলি এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত মোহাম্মদ রাফি হুসাইন (২৮) নামে এক যুবক ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে তার মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) সকাল দশটার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত (১৪ মে) রাতে এই ঘটনা ঘটে, পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সার্জারি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন আজ তার মৃত্যু হয়।
নিহত রাফির দুলাভাই আব্দুস সাত্তার জানান, রাফি অনলাইনে ব্যবসা ছিল তার এবং নিজ বাসা ভাড়া দিয়ে সংসার চালাত। আমরা জানতে পারি,
একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু তাহার নিকট শাহীন নামে ব্যক্তির খোঁজ জানতে চায়। শাহিনের তথ্য না দিতে পারায় রাফিকে প্রথমে মারধর করে, পরে পাজরে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, রাফির নিজ বাসা লালবাগ শহীদ নগর আর এন ডি রোডের ২০/১ নং বাসার তাজউদ্দিনের ছেলে। নিহত এক মেয়ের জনক এক বোন দুই ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। গত ১৪ তারিখে লালবাগের শহীদ নগর এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে এক যুবক এসেছিল চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল দশটার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।















