লালবাগে দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত

রাজধানীর লালবাগ থানাধীন শহিদনগর এলাকায় মোহাম্মদ রফি (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত নটার দিকে গুলিবৃদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সজীব জানান, রাফি (টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করে) রাতের দিকে ওই এলাকার মো: ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু, রাফির কাছ থেকে শাহিন নামের এক ব্যক্তির খোঁজ করে। তিনি শাহিনের খোঁজ না দিলে তাকে মারধর ও পরে যাবার সময় তার ডান পাজরে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, রাফির বাসা লালবাগ শহীদ নগর এলাকার ২০/১ নুন বাসার তাজ উদ্দিনের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক জানান, লালবাগ এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ এসেছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তার ডান পাজরে গুলিবিদ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছে তার অবস্থা খুব গুরুতর। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

লালবাগে দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত

আপডেট : ০৫:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬