গাইবান্ধা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মাদক কারবারিরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থানা মোড় চারমাথা থেকে একটি মোটরসাইকেলসহ ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

গাইবান্ধা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

আপডেট : ০৩:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬