গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মাহফুজুর রহমান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংগঠনের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার এক বিবৃতিতে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় মোঃ মাহফুজুর রহমান এই সম্মাননা অর্জন করেছেন। ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, কাশিয়ানী থানায় দায়িত্ব পালনকালে মোঃ মাহফুজুর রহমান বিভিন্ন অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মাহফুজুর রহমান

আপডেট : ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬