
রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান, চলন্ত ট্রেনে হারিয়ে যাওয়া জাপানি নাগরিকের লাগেজ উদ্ধার, গ্রেফতার ০২।
১৯শে ফেব্রুয়ারি Junichi Itabashi (৬৪) নামক জাপানি নাগরিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে তূর্ণা নিশিতা ট্রেনযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে তার সাথে থাকা লাগেজ ব্যাগটি হারিয়ে ফেলেন।এ ঘটনায় ১৯শে তারিখ তিনি ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ প্রেক্ষিতে গত ২১শে ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ ১। মোঃ নুর ইসলাম(২৬) ও ২। ইয়ামিন (২২) দেরকে ধৃত করা হয়৷ পরবর্তীতে তাদের দেয়া তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে উক্ত জাপানি নাগরিকের হারিয়ে যাওয়া লাগেজ ব্যাগটি গাজীপুর হতে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










