
নানার মাজার জিয়ারতের মধ্যো দিয়ে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঘিওর উপজেলার সিংজুড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে নানা হযরত মাওলানা শাহ্ ইসমাইল ওয়ায়েছির মাজার জিয়ারত করে তিনি তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীসহ সমর্থক ও সাধারণ মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
এ বিষয়ে এস এ জিন্নাহ কবির সাংবাদিকদের বলেন, ‘দল থেকে আমি প্রত্যাশিত সিদ্ধান্ত পেয়েছি।
আগামী নির্বাচনে সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিবেন। এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যা কামনা করেন।
















