১৬ লক্ষ টাকা জরিমানা, ৩টি ভাটা গুড়িয়ে দিল ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তর

সুত্রে জানা যায় গত কাল পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহযোগিতায় পরিবেশের অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে জেলার সদর।

হরিণাকুন্ডু উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অমান্য করে কার্যক্রম পরিচালনা করার অপরাধে আর এস বি ব্রিকস হরিণাকুন্ডুকে৫ লাখ টাকা এবং পিএসবি ব্রিকসকে ৬ লাখ টাকা, এস এন ব্রিকস সদর উপজেলাকে ৫ লাখ সহ ইটভাটা ৩টিকে মোট ১৬ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। এছাড়া ইটভাটা গুলোর কিলন ও চিমনি স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । ইটভাটা ৩ টি আর তাদের কার্যক্রম পরিচালনা করবে না এমন মুসলেকা প্রদান করে।

অভিযানে ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মারুফ বিল্লাহ প্রসিডিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মুনতাসির রহমান সহ এ কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা। অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে যানা গেছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

১৬ লক্ষ টাকা জরিমানা, ৩টি ভাটা গুড়িয়ে দিল ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তর

আপডেট : ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫