
স্টাফ রিপোর্টার ঃ- মাইলস্টোনে দগ্ধ ভর্তি ২৪ (আইসিইউ) তে ১জন ও অন্যন্যরা ক্যাবিনে বিভিন্ন ওয়ার্ডে রয়েছে ২১জন রয়েছে।দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ- বিমান বিধ্বস্তে ঘটনায় দগ্ধ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ২৪জন ভর্তি রয়েছে ও দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার (১০আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (ভারপ্রাপ্ত)পরিচালক মোঃ নাসির উদ্দিন জানান,আজ জাতীয় বার্নে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নুরী জান্নাত (ইউশা) ও শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিন কে ছাড়পত্র দেওয়া হয়েছে।ৎনুরী জান্নাতের শরীরের ১০ শতাংশ দগ্ধ ছিল ও শিক্ষিকা সুমাইয়া রহমান লরিনের ১৮ শতাংশ দগ্ধ ছিল।গত ২২ জুলাই থেকে তারা আমাদের এখানে ভর্তি ছিলেন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত মোট ১৪ জন দগ্ধকে আমরা ছাড়পত্র দিয়েছি। তবে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪ জন, যার মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছে। এছাড়া আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮জনের মৃত্যু হয়েছে।
আমরা জিততে পেরেছি,নুরী জান্নাতে ইউশা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণী শিক্ষার্থী ছিলেন। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায়। শিক্ষিকার সুমাইয়ার রহমান লরিন তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগে শিক্ষিকা ছিলেন। তার বাসা উত্তরার দক্ষিন খান থানা এলাকায়।
















