
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ী চেয়ারম্যান পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আইজুল হক(৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে তিন ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার মানিকখাড়ী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে রুহিয়া,মানিকখাড়ী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানাযায়, মুয়াজ্জিন আইজুল হক উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ী চেয়ারম্যান পাড়া (গ্ৰামের) মৃত্যু সাইফুদ্দিন এর ছেলে।
মুয়াজ্জিন আইজুল হকের মৃত্যুতে বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, বকুয়া ইউপি চেয়ারম্যান পদ-প্রার্থী তৌহিদুল ইসলাম লিটন মাস্টার, দেশ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও হরিপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
















